377 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ الْمُؤْمِنَ حَسَنَةً يُثَابُ عَلَيْهَا الرِّزْقَ فِي الدُّنْيَا، وَيُجْزَى بِهَا فِي الْآخِرَةِ، فَأَمَّا الْكَافِرُ، فَيَطْعَمُ بِحَسَنَاتِهِ فِي الدُّنْيَا، فَإِذَا [ص:102] أَفْضَى إِلَى الْآخِرَةِ، لَمْ تَكُنْ لَهُ حَسَنَةٌ يُعْطَى بِهَا خَيْرًا». [3: 66]
رقم طبعة با وزير = (378)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (53): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই মহান আল্লাহ মু‘মিন ব্যক্তির উপর যুলম করেন না; দুনিয়াতে তার ভাল কর্মের প্রতিদান স্বরুপ রিযক দেওয়া হয় এবং পরকালেও তার প্রতিদান দেওয়া হবে। আর কাফের ব্যক্তি তার ভাল কর্মের বদৌলতে দুনিয়াতে পানাহার করে। কাজেই যখন সে পরকালে ধাবিত হয়, তখন প্রতিদান দেওয়ার মত আর কোন ভাল কর্ম থাকে না।”[1]



[1] মসুনাদ আহমাদ: ৩/১২৩; সহীহ মুসলিম: ২৮০৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১১৮; আত তায়ালিসী: ২০১১; সহীহ মুসলিম: ২৮০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৩।)

সহীহ ইবনু হিব্বান (377)