3761 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ بِنَسَا، وَأَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى [ص:76] التَّمِيمِيُّ بِالْمَوْصِلِ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ أَبُو الْفَضْلِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا عُبَيْدِ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ حَفْصٍ الْعُمَرِيُّ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا نَادَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: مِنْ أَيْنَ تَأْمُرُنَا أَنْ نُهِلَّ؟، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَيُهِلُّ أَهْلُ الشَّامِ مِنَ الْجُحْفَةِ، وَيُهِلُّ أَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ»، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: وَيَزْعُمُونَ أَنَّهُ قَالَ: «وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مَنْ يلَمْلَمَ أَوْ أَلَمْلَمَ» - شَكَّ يَحْيَى -
رقم طبعة با وزير = (3753)



3761 - وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا نَلْبَسُ مِنَ الثِّيَابِ إِذَا أَحْرَمْنَا، فَقَالَ: «لَا تَلْبَسُوا الْقَمِيصَ، وَلَا السَّرَاوِيلَاتَ، وَلَا الْعَمَائِمَ، وَلَا الْبَرَانِسَ، وَلَا الْخِفَافَ، إِلَّا أَنْ يَكُونَ الرَّجُلُ لَيْسَتْ لَهُ نَعْلَانِ، فَلْيُقْطَعِ الْخُفَّيْنِ أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلَا يَلْبَسُ ثَوْبًا مَسَّهُ زَعْفَرَانُ، أَوْ وَرْسٌ»
رقم طبعة با وزير = (3753)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
ইবনু উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “আপনি আমাদেরকে কোথায় থেকে ইহরাম বাঁধার নির্দেশ দিবেন?” জবাবে তিনি বলেন, “মাদানীবাসীগণ যুল হুলাইফা থেকে ইহরাম বাঁধবে, শামবাসীগণ জুহফাহ থেকে ইহরাম বাঁধবে, নজদবাসীগণ কারন-আল-মানাযিল থেকে ইহরাম বাঁধবে।” ইবনু উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “লোকজন বলেন, “তিনি আরো বলেছেন, “আর ইয়ামানবাসীরা ইয়ালামলাম অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) আলামলাম থেকে ইহরাম বাঁধবে। -হাদীসের রাবী ইয়াহইয়া এই সংশয় প্রকাশ করেছেন।” ইবনু উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, “যখন আমরা ইহরাম বাঁধবো, তখন আমরা কী পোশাক পরিধান করবো?” জবাবে তিনি বলেন, “তোমরা জামা, পাজামা, পাগড়ী, মস্তক আবরণী এবং চামড়ার মোজা পরিধান করবে না। তবে কোন ব্যক্তির যদি জুতা না থাকে, তবে সে তার মোজার টাখনুর নিচে কেটে নিবে এবং সে জাফরান ও ওয়াস (এক প্রকার সুগন্ধি) মিশ্রিত কাপড় পরিধান করবে না।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৩৩০; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৯; দারেমী: ২/৩০; সুনান বাইহাকী: ৫/২৬; মুসনাদ আহমাদ: ২/৯; সহীহুল বুখারী: ১৫২২; সহীহ মুসলিম: ১১৮২; নাসাঈ: ৫/১২৫; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫৮৯; তাহাবী: ২/১১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫২৬)

সহীহ ইবনু হিব্বান (3761)