3756 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ مُقَاتِلٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ أَبَا مَعْبَدٍ، يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ، فَقَامَ إِلَيْهِ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ اكْتُتِبْتُ فِي غَزَاةِ كَذَا وَكَذَا، وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَةً، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْهَبْ فَحِجَّ بِامْرَأَتِكَ»
رقم طبعة با وزير = (3748)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما بعده. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি মিম্বারে ভাষন দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি ওমুক ওমুক যুদ্ধে নাম লিখিয়েছি। আর আমার স্ত্রী হজের জন্য বের হয়েছেন।” তখন তিনি জবাবে বলেন, “তুমি যাও এবং তোমার স্ত্রীর সাথে হজ সম্পাদন করো।” [1]







[1] সহীহ মুসলিম: ১৩৪১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৮৬; মুসনাদ আহমাদ: ১/২২২; সহীহুল বুখারী: ৩০০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২৯; তাহাবী: ২/১১২; সুনান বাইহাকী: ৩/১৩৯; বাগাবী: ১৮৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৯৯৫)

সহীহ ইবনু হিব্বান (3756)