3754 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، وَأَبُو يَعْلَى مِنْ كِتَابِهِ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، قَالَ: حَجَّ أَنَسُ بْنُ مَالِكٍ عَلَى رَحْلٍ، وَلَمْ يَكُنْ شَحِيحًا، وَحَدَّثَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّ عَلَى رَحْلٍ، وَكَانَتْ زَامِلَتَهُ «
رقم طبعة با وزير = (3746)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 115 / 2): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
সুমামাহ বিন আব্দুল্লাহ বিন আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, “আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু উটের হাওদায় চড়ে হজ সম্পাদন করেছেন। আর তিনি কৃপণ ছিলেন না এবং তিনি হাদীস বর্ণনা করেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উটের হাওদায় চড়ে হজ করেছেন এবং সেটা তাঁর মালপত্র বহনেরও বাহন ছিল।”[1]







[1] সহীহুল বুখারী: ১৫১৭; সুনান বাইহাকী: ৪/৩৩২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/১১৫)

সহীহ ইবনু হিব্বান (3754)