3752 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:68] إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنَا خَارِجَةُ بْنُ الْحَارِثِ، عَنْ أَبِيهِ الْحَارِثِ بْنِ رَافِعِ بْنِ مَكِيثٍ الْجُهَنِيِّ ثُمَّ الرَّبْعِيِّ أَنَّهُ، سَأَلَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقَالَ: لَنَا غَنَمٌ وَغِلْمَانٌ، وَهُمْ يُخَبِّطُونَ عَلَى غَنَمِهِمْ هَذِهِ الثَّمَرَةَ الْحُبْلَةَ، وَهِيَ ثَمَرَةُ السَّمُرِ؟، فَقَالَ جَابِرُ: لَا، ثُمَّ قَالَ: لَا يُخْبَطُ، وَلَا يُعْضَدُ مُحْرِمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَكِنْ هُشُّوا هَشًّا، ثُمَّ قَالَ: إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَنْهانَا أَنْ نَقْطَعَ الْمَسَدَ وَمِرْوَدَ الْبَكَرَةِ.
رقم طبعة با وزير = (3744)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1777): م - أبي سعيد نحوه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
رقم طبعة با وزير = (3744)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1777): م - أبي سعيد نحوه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
হারিস বিন রাফি‘ বিন মাকীস আল জুহানী থেকে বর্ণিত, তিনি বলেন যে, “তিনি জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করেন, “আমাদের মেষ পাল ও কিছু বালক রয়েছে, তারা মেষপালের জন্য এই সামুর গাছের পাতা পাড়েন (তাদের এই কাজ ঠিক কিনা)?” তখন জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “না।” তারপর তিনি বলেন, “গাছের পাতা পাড়া যাবে না, কাটাও যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক হারাম এলাকা। তবে তোমরা আস্তে আস্তে পাড়তে পারবে।” তারপর তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রশি পাকানোর জন্য তৃণ বা গাছের ছাল কর্তন করতে এবং নাটাইয়ের কেন্দ্রের কাঠের জন্য গাছ কর্তন করতে আমাদেরকে নিষেধ করতেন।”[1]
[1] সুনান বাইহাকী: ৫/২০০; আবূ দাঊদ: ২০৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৭৭)
[1] সুনান বাইহাকী: ৫/২০০; আবূ দাঊদ: ২০৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৭৭)
সহীহ ইবনু হিব্বান (3752)