3719 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، وَالْحَجَبِيُّ، وَأَبُو الْوَلِيدِ، قَالُوا: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ مَكَّةَ، وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، فَلَمَّا وَضَعَهُ، قِيلَ: «هَذَا ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةَ، فَقَالَ: «اقْتُلُوهُ»
رقم طبعة با وزير = (3711)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2406): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় প্রবেশ করেন, এসময় তাঁর মাথায় শিরস্ত্রাণ ছিল। অতঃপর যখন তিনি সেটা খুলে রাখেন, তখন তাঁকে বলা হলো, “এই যে ইবনু খতল, কা‘বার গিলাফ ধরে ঝুলে আছে!” তখন তিনি বলেন, “তাকে হত্যা করো।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৪২৩; সহীহুল বুখারী: ৫৮০৮; আবূ দাঊদ: ২৬৮৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৪/৪৯২; দারেমী: ২/৭৩-৭৪; হুমাইদী: ১২১২; মুসনাদ আহমাদ: ৩/১০৯; সহীহ মুসলিম: ১৩৫৭; ইবনু মাজাহ: ২৮০৫; সুনান বাইহাকী: ৭/৫৯; বাগাবী: ২০০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৭৩)

সহীহ ইবনু হিব্বান (3719)