3717 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، ثُمَّ قَالَ: مَا كَتَبْنَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا الْقُرْآنَ، وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَدِينَةُ حَرَامٌ [ص:33] مَا بَيْنَ عِيرٍ إِلَى ثَوْرٍ، فَمَنْ أَحْدَثَ حَدَثًا فِيهَا، أَوْ آوَى مُحْدِثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلَا عَدْلٌ، ذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ يَسْعَى بِهَا أَدْنَاهُمْ فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ، وَالْمَلَائِكَةِ، وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلَا عَدْلٌ، وَمَنْ وَالَى قَوْمًا بِغَيْرِ إِذَنِ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ، وَالْمَلَائِكَةِ، وَالنَّاسِ أَجْمَعِينَ»
رقم طبعة با وزير = (3709)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আল্লাহর কিতাব ও আমার তরবারীর খাপের মধ্যে যে পুস্তিকা রয়েছে, সেটা ছাড়া আর কোন কিছু লিপিবদ্ধ করি নাই। আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মদীনার আইর ও সাওর নামক দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা হারাম। কাজেই যে ব্যক্তি তাতে কোন বিদ‘আত সৃষ্টি করবে, অথবা কোন বিদ‘আতীতে আশ্রয় দিবে, তবে তার উপর আল্লাহ, তাঁর ফেরেস্তাগণ ও সমস্ত মানুষের লা‘নত। মহান আল্লাহ কিয়ামতের দিন তার নফল-ফরয কোন ইবাদত গ্রহণ করবেন না। সমস্ত মুসলিমের নিরাপত্তা বিধান এক।(কোন মুসলিম কর্তৃক কাউকে নিরাপত্তা প্রদান করা হলে, সেটা সবার পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার শামিল। কাজেই সেটাকে সম্মান দেখানো সবার জন্য জরুরী), সেটা তাদের মধ্যে সবচেয়ে নিম্নস্তরের ব্যক্তিও পালনে সচেষ্ট থাকবে। কাজেই যে ব্যক্তি কোন মুসলিমের (নিরাপত্তা বিধানের) সাথে বিশ্বাস ঘাতকতা করবে, তবে তার উপর আল্লাহ, তাঁর ফেরেস্তাগণ ও সমস্ত মানুষের লা‘নত। মহান আল্লাহ কিয়ামতের দিন তার নফল-ফরয কোন ইবাদত গ্রহণ করবেন না। যে ব্যক্তি তার মুনীবের অনুমতি ব্যতীত কোন কওমকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তবে তার উপর আল্লাহ, তাঁর ফেরেস্তাগণ ও সমস্ত মানুষের লা‘নত। মহান আল্লাহ কিয়ামতের দিন তার নফল-ফরয কোন ইবাদত গ্রহণ করবেন না।”[1]







[1] সহীহুল বুখারী: ৩১৭২, ৬৭৫৫; সহীহ মুসলিম: ১৩৭০; তিরমিযী: ২১২৭; আবূ ইয়ালা: ২৬৩; মুসনাদ আহমাদ: ১/১৫১; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৭/৩৫০; হুমাইদী: ৪০; ইবনু মাজাহ: ২৬৫৮; নাসাঈ: ৮/২৩; ইবনুল জারুদ: ৭৯৪; সুনান বাইহাকী: ৮/২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৭৩)

সহীহ ইবনু হিব্বান (3717)