3710 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْبَصْرَةَ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا رَجَاءُ بْنُ صُبَيْحٍ الْحَرَشِيُّ، حَدَّثَنَا مُسَافِعُ بْنُ شَيْبَةَ الْحَجَبِيُّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ مُسْنِدٌ ظَهْرَهُ إِلَى الْكَعْبَةِ: «الرُّكْنُ وَالْمَقَامُ يَاقُوتَتَانِ مَنْ يَوَاقِيتِ الْجَنَّةِ، وَلَوْلَا أَنَّ اللَّهَ طَمَسَ عَلَى نُورِهِمَا لَأَضَاءَتَا مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ»
رقم طبعة با وزير = (3702)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «المشكاة» (2580)، «التعليق الرغيب» (2/ 122). تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث حسن لغيره
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “রুকন (হাজরে আসওয়াদ) ও মাকামে ইবরাহিম (এর পাথর দুটি) জান্নাতের ইয়াকূতসমূহের মাঝে দুটি ইয়াকূত পাথর। যদি আল্লাহ এ দুটির নূর নিষ্প্রভ করে না দিতেন, তবে এ দুটি পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী সমস্ত কিছুকে আলোকিত করতো।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/২১৩-২১৪; তিরমিযী: ৮৭৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৭৩২; হাকিম: ১/৪৫৬; সুনান বাইহাকী: ৫/৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান লিগাইরিহী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (মিশকাত: ২৭৮০)

সহীহ ইবনু হিব্বান (3710)