3708 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ بْنِ زِيَادَةَ بْنِ الطُّفَيْلِ اللَّخْمِيُّ أَبُو الْعَبَّاسِ بِعَسْقَلَانَ، حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عَقِيلٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ حَمْرَاءَ الزُّهْرِيَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ وَاقِفًا بِالْحَزْوَرَةِ يَقُولُ: «وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»
رقم طبعة با وزير = (3700)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (2725). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (3700)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (2725). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন আদী বিন হামরা আয যুহরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জাযওয়ারাতে তাঁর বাহনের উপর অবস্থান করতে দেখেছি। এসময় তিনি (মক্কার উদ্দেশ্যে বলছিলেন, আল্লাহর কসম, নিশ্চয়ই তুমি আল্লাহর ভুমির মাঝে শ্রেষ্ঠ ভুমি, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ভুমি। যদি আমাকে তোমার থেকে বের করে দেওয়া না হতো, তবে আমি (তোমার থেকে) বের হয়ে যেতাম না!”[1]
[1] ইবনু মাজাহ: ৩১০৮; তিরমিযী: ৩৯২৫; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৫/৩১৬; হাকিম: ৩/৭; মুসনাদ আহমাদ: ৪/৩০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২৭২৫)

সহীহ ইবনু হিব্বান (3708)