3686 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ: ذُكِرَتْ لَيْلَةُ الْقَدْرِ عِنْدَ أَبِي بَكْرَةَ، فَقَالَ: مَا أَنَا بِطَالِبِهَا إِلَّا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، بَعْدَ حَدِيثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُهُ يَقُولُ: «الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي سَبْعٍ يَبْقَيْنَ، أَوْ خَمْسٍ يَبْقَيْنَ، أَوْ ثَلَاثٍ يَبْقَيْنَ، أَوْ فِي آخِرِ لَيْلَةٍ»، فَكَانَ لَا يُصَلِّي فِي الْعِشْرِينَ إِلَّا كَصَلَاتِهِ فِي سَائِرِ السَّنَةِ، فَإِذَا دَخَلَ الْعَشْرُ اجْتَهَدَ
رقم طبعة با وزير = (3678)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1092 / التحقيق الثاني). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
رقم طبعة با وزير = (3678)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1092 / التحقيق الثاني). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
উআইনাহ বিন আব্দুর রহমান, তার বাবা আব্দুর রহমান থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে লাইলাতুল কদরের বিষয়ে আলোচনা করা হয়, তখন তিনি বলেন, “আমি রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হাদীস শোনার পর এটাকে শেষ দশক ছাড়া অন্য সময়ে অন্বেষণ করবো না। তিনি বলেছেন, “তোমরা এটাকে শেষ দশকে অন্বেষণ করো, যখন সাত রাত বাকি থাকে, অথবা পাঁচ রাত বাকী থাকে অথবা তিন রাত বাকী থাকে অথবা শেষ রাতে।” আর তিনি প্রথম ২০ দিন বছরের অন্যান্য দিনের ন্যায় সালাত আদায় করতেন। অতঃপর যখন শেষ দশক প্রবেশ করে, তখন তিনি (ইবাদতে) সচেষ্ট হন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২১৭৫; হাকিম: ১/৪৩৮; মুসনাদ আহমাদ: ৫/৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭৬; তিরমিযী: ৭৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১০৯২)

সহীহ ইবনু হিব্বান (3686)