3684 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:440] مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتَكَفَ الْعَشْرَ الْأُوَلَ مِنْ رَمَضَانَ، ثُمَّ اعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ عَلَى سُدَّتِهَا قِطْعَةُ حَصِيرٍ، قَالَ: فَأَخَذَ الْحَصِيرَ بِيَدِهِ فَنَحَّاهَا فِي نَاحِيَةِ الْقُبَّةِ، ثُمَّ أَطْلَعَ رَأْسَهُ يُكَلِّمُ النَّاسَ فَدَنَوْا مِنْهُ، فَقَالَ: «إِنِّي اعْتَكَفَتُ فِي الْعَشْرِ الْأُوَلِ الْتَمِسُ هَذِهِ اللَّيْلَةَ، ثُمَّ اعْتَكَفْتُ الْعَشْرَ الْأَوْسَطَ، ثُمَّ أُتِيتُ، فَقِيلَ لِي: إِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَعْتَكِفَ فَلْيَعْتَكِفْ»، فَاعْتَكَفَ النَّاسُ مَعَهُ، قَالَ: «وَإِنِّي أُرِيتُهَا وَإِنِّي أَسْجُدُ فِي صَبِيحَتِهَا فِي طِينٍ وَمَاءٍ»، فَأَصْبَحَ مِنْ لَيْلَةِ إِحْدَى وَعِشْرِينَ، وَقَدْ قَامَ إِلَى صَلَاةِ الصُّبْحِ، فَمَطَرَتِ السَّمَاءُ فَوَكَفَ الْمَسْجِدُ، فَأَبْصَرَتُ الطِّينَ ظَاهِرًا، فَخَرَجَ حِينَ فَرَغَ مِنْ صَلَاةِ الصُّبْحِ، وَجَبِينُهُ، وَأَنْفُهُ فِي الْمَاءِ وَالطِّينِ، فَإِذَا هِيَ لَيْلَةُ إِحْدَى وَعِشْرِينَ مِنَ الْعَشْرِ الْأَوَاخِرِ
رقم طبعة با وزير = (3676)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1251): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (3676)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1251): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের প্রথম দশকে ই‘তেকাফ করেন। তারপর তিনি একটি তুর্কী তাবূতে রমযানের মধ্যম দশকে ই‘তিকাফ করেন। তাবূর দরজায় এক খন্ড চাটাই ছিল।” রাবী বলেন, “অতঃপর তিনি চাটাইটি নিজ হাতে গ্রহণ করেন এবং তা তাবূর এক পাশে রেখে দেন। তারপর তিনি লোকদের সাথে কথা বলার উদ্দেশ্যে স্বীয় মাথা বের করেন। অতঃপর লোকজন তাঁর কাছে আসেন। তখন তিনি বলেন, “আমি লাইলাতুল কদর প্রাপ্তির আশায় প্রথম দশকে ই‘তিকাফ করেছি, তারপর আমি মধ্যম দশকেও ই‘তিকাফ করেছি। তারপর আমার কাছে ফেরেস্তা আসেন এবং আমাকে বলা হয়, “নিশ্চয়ই এটা শেষ দশকে রয়েছে।” কাজেই যে ব্যক্তি ই‘তিকাফ করতে চায়, সে যেন (শেষ দশকে) ই‘তিকাফ করে।” অতঃপর লোকজন তাঁর সাথে ই‘তিকাফ করেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আমাকে এটি স্বপ্নে হয়েছে। (স্বপ্নে দেখি যে) আমি এই রাত্রির ভোরে পানি ও কাঁদা মাটিতে সাজদা করছি।” অতঃপর তিনি ২১ তম রাত্রির ভোরে উপনীত হন। তিনি ফজরের সালাতে দাঁড়ান। তখন আসমান থেকে পানি বর্ষিত হয়। অতঃপর মাসজিদের চাল থেকে ফোটায় ফোটায় পানি পড়ে। ফলে আমি কাদা মাটি দেখতে পাই। অতঃপর তিনি ফজরের সালাত শেষ করে বের হন, এসময় তাঁর ললাট ও নাকে পানি ও কাদা মাটি লেগে ছিল। সেটা ছিল শেষ দশকের ২১ তম রাত্রি।”[1]
[1] সহীহ মুসলিম: ১১৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৭১; সুনান বাইহাকী: ৪/৩১৪-৩১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫১)
[1] সহীহ মুসলিম: ১১৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৭১; সুনান বাইহাকী: ৪/৩১৪-৩১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫১)
সহীহ ইবনু হিব্বান (3684)