3679 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّهُ قَالَ: خَرَجَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُخْبِرَنَا بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلَاحَى رَجُلَانِ مِنَ الْمُسْلِمِينَ، فَقَالَ: «خَرَجْتُ [ص:436] لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ فَتَلَاحَى فُلَانٌ وَفُلَانٌ، فَرُفِعَتْ، وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ»
رقم طبعة با وزير = (3671)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
رقم طبعة با وزير = (3671)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
উবাদাহ বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করার জন্য বের হন। অতঃপর দুইজন মুসলিম ব্যক্তি বিবাদে লিপ্ত হন। অতঃপর তিনি বলেন, “আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করার জন্য বের হয়েছিলাম। অতঃপর ওমুক ও ওমুক বিবাদে লিপ্ত হয়। অতঃপর সেটা (লাইলাতুল কদরের ইলম) উঠিয়ে নেওয়া হয়। আর আশা করা যায়, এটা তোমাদের জন্য কল্যাণকর। কাজেই তোমরা এটা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তালাশ করো।”[1]
[1] সহীহুল বুখারী: ২০২৩; আত তায়ালিসী: ৫৭৬; মুসনাদ আহমাদ: ৫/৩১৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭৩; দারেমী: ২/৭২-৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৯৮; বাগাবী: ১৮২১; মুয়াত্তা ইমাম মালিক: ১/৩২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬৭১)

সহীহ ইবনু হিব্বান (3679)