3675 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرُوا لَيْلَةَ [ص:433] الْقَدْرِ فِي السَّبْعِ الْأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ عَلَى السَّبْعِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ»
رقم طبعة با وزير = (3667)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1253): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশ কয়েকজন সাহাবীকে লাইলাতুল কদর শেষ সাত রাতে (স্বপ্নে) দেখানো হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি মনে করি, তোমাদের স্বপ্নগুলো সাতের ব্যাপারে মিল রয়েছে। কাজেই যে ব্যক্তি তা তালাশ করতে চায়, সে যেন তা শেষ সাতে তালাশ করে।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৩২১; সহীহুল বুখারী: ২০১৫; সহীহ মুসলিম: ১১৬৫; সুনান বাইহাকী: ৪/৩১০; বাগাবী: ১৮২৩; মুসনাদ আহমাদ: ২/১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৬৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২২২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫৩)

সহীহ ইবনু হিব্বান (3675)