3673 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ الْعَشْرَ الْوُسْطَى مِنْ رَمَضَانَ، فَاعْتَكَفَ عَامًا حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ صَبِيحَتَهَا مِنِ اعْتِكَافِهِ، قَالَ: «مَنِ اعْتَكَفَ مَعِي فَلْيَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ، وَقَدْ رَأَيْتُ [ص:431] هَذِهِ اللَّيْلَةُ ثُمَّ أُنْسِيتُهَا، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ مِنْ صَبِيحَتِهَا فِي مَاءٍ وَطِينٍ، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، وَالْتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ. قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: فَأَمْطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ، وَكَانَ الْمَسْجِدُ عَلَى عَرِيشٍ فَوَكَفَ الْمَسْجِدُ، قَالَ أَبُو سَعِيدٍ: فَأَبْصَرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ عَلَيْنَا وَعَلَى جَبْهَتِهِ وَأَنْفِهِ أَثَرُ الْمَاءِ وَالطِّينِ مِنْ صَبِيحَةِ إِحْدَى وَعِشْرِينَ
رقم طبعة با وزير = (3665)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1251): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের মধ্য দশকে ই‘তেকাফ করতেন। এক বছর তিনি এভাবে ই‘তেকাফ করেন। অতঃপর যখন একুশে রাত হয়, আর এটা এমন রাত, যে রাতের ভোরে ই‘তেকাফের স্থান থেকে বের হওয়া হতো। তিনি বলেন, “যে ব্যক্তি আমার সাথে ই‘তেকাফ করেছে, সে যেন শেষ দশকে ই‘তেকাফ করে। আমাকে এই রাতটি (স্বপ্নে) দেখানো হয়েছিল, তারপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি নিজেকে দেখেছি যে, সেই রাতের ভোরে আমি পানি ও কাদা মাটিতে সাজদা করছি। কাজেই তোমরা এটাকে শেষ দশকে তালাশ করো এবং তোমরা এটাকে প্রত্যেক বেজোড় রাতে তালাশ করবে।” আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর সেই রাতে বৃষ্টি হয় আর সে সময় মাসজিদটি চালাঘর ছিল। ফলে ফোটায় ফোটায় পানি পড়তে থাকে।” আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমার দু'চোখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছে, তিনি আমাদের দিকে মুখ ফেরান, সে সময় তাঁর কপাল ও নাকে পানি ও কাদা মাটির চিহ্ন ছিল। এটা ২১ তম রাতের ভোরে হয়েছিল।[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৩১৯; সহীহুল বুখারী: ২০২৭; আবূ দাঊদ: ১৩৮২; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৪৩; সুনান বাইহাকী: ৪/৩০৯; বাগাবী: ১৮২৫; মুসনাদ আহমাদ: ৩/৭; হুমাইদী: ৭৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫১)

সহীহ ইবনু হিব্বান (3673)