3671 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا، فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ، ثُمَّ جِئْتُ لَأَنْقَلِبَ، فَقَامَ مَعِي يَقْلِبُنِي وَكَانَ مَنْزِلُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ، وَرَأَنَا رَجُلَانِ مِنَ الْأَنْصَارِ، فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَّعَا رُءُوسَهُمَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى رِسْلِكُمَا، إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ»، فَقَالَا: سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنَّ [ص:429] الشَّيْطَانَ يَجْرِي مِنَ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ، وَإِنِّي خِفْتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبُكُمَا شَيْئًا»، أَوْ قَالَ: «شَرًّا»
رقم طبعة با وزير = (3663)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2133 و 2134): ق، وسيأتي (7/ 13 - 14). تنبيه!! ليس موجود في المجلد السابع صـ (13 و 14) وإنما موجود في المجلد السابع ولكن صـ (466 و 467) ورقم الحديث كما يلي: رقم (4479) = (4496) من «طبعة المؤسسة». رقم (4480) = (4497) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
সাফিয়্যাহ বিনতু হুইয়াই রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই‘তেকাফরত অবস্থায় ছিলেন। অতঃপর আমি তাঁকে রাতে দেখতে যাই। অতঃপর আমি তাঁর সাথে কথা-বার্তা বলি। তারপর আমি ফিরে আসি। তখন তিনি আমাকে এগিয়ে দেওয়ার জন্য উঠেন।” রাবী বলেন যে, তার বাসস্থান উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলো। ফিরতি পথে আমাদেরকে আনসারী দুইজন ব্যক্তি দেখেন। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেন, তখন তারা মাথা নিচু করে ফেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা থামো। নিশ্চয়ই এ হলো সাফিয়্যাহ বিনতু হুইয়াই। তখন তারা বলেন, “সুবহানাল্লাহ! হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, (আমরা কি আপনাকে সন্দেহ করতে পারি?)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলাচল করে। আর আমি আশংকা করেছি যে, সে তোমাদের অন্তরে কোন কিছু অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) মন্দ কিছু ঢেলে দিবে।”[1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮০৬৫; মুসনাদ আহমাদ: ৬/৩৩৭; সহীহুল বুখারী: ৩২৮১; সহীহ মুসলিম: ২১৭৫; আবূ দাঊদ: ২৪৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৩৩; তাহাবী, মুশকিলুল আসার: ১০৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩৩)

সহীহ ইবনু হিব্বান (3671)