3667 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ الِاعْتِكَافَ فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ لِتَعْتَكِفَ مَعَهُ، فَأَذِنَ لَهَا، فَضَرَبَتْ خِبَاءَهَا، فَسَأَلَتْهَا حَفْصَةُ أَنْ تَسْتَأْذِنَ لَهَا لِتَعْتَكِفَ مَعَهَا، فَلَمَّا رَأَتْ ذَلِكَ زَيْنَبُ ضَرَبَتْ مَعَهَا، وَكَانَتِ امْرَأَةً غَيُورًا، فَرَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبِيَتَهُنَّ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: » مَا هَذَا، آلْبِرَّ تُرِدْنَ بِهَذَا؟ «، فَتَرَكَ الِاعْتِكَافَ حَتَّى أَفْطَرَ مِنْ رَمَضَانَ، ثُمَّ إِنَّهُ اعْتَكَفَ فِي عِشْرِينَ مِنْ شَوَّالٍ»
رقم طبعة با وزير = (3659)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق بلفظ: «العشر الأول من شوال». تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ই‘তেকাফ করার ইচ্ছা করেন, অতঃপর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা তাঁর কাছে তাঁর সাথে ই‘তেকাফ করার অনুমতি চান। অতঃপর তিনি তাকে অনুমতি দেন। অতঃপর তিনি তার তাবূ স্থাপন করেন। তারপর হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে আবদার করেন, তিনি যেন তার জন্য অনুমতি চান, যাতে তিনি তার সাথে ই‘তেকাফ করতে পারেন। অতঃপর যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহা যখন এটা দেখলেন, তিনিও তার সাথে তাবূ স্থাপন করেন। আর তিনি খুবই আত্নমর্যাদাশীল নারী ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের তাবূ দেখলেন, তখন তিনি বললেন, “এসব কী? এসব দ্বারা কী সাওয়াব উদ্দেশ্য নেওয়া হয়েছে?” অতঃপর রমযান শেষ হওয়া পর্যন্ত তিনি ই‘তেকাফ করা ছেড়ে দেন। তারপর তিনি শাওয়াল মাসে ২০ দিন ই‘তেকাফ করেন।”[1]







[1] সহীহ মুসলিম: ১১৭২; সহীহ ইবনু খুযাইমাহ: ২২২৪; মুসনাদ আহমাদ: ৬/৮৪; সহীহুল বুখারী: ২০৩৩; সুনান বাইহাকী: ৪/৩২২; বাগাবী: ১৮৩৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/৩১৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬৫৯)

সহীহ ইবনু হিব্বান (3667)