3611 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جُوَيْرِيَةَ [ص:376] بِنْتِ الْحَارِثِ يَوْمَ الْجُمُعَةِ وَهِيَ صَائِمَةٌ، فَقَالَ: «أَصُمْتِ أَمْسِ؟ »، قَالَتْ: لَا، قَالَ: «أَفَتُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا؟ » قَالَتْ: لَا، قَالَ: «فَأَفْطِرِي»
رقم طبعة با وزير = (3602)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على «صحيح ابن خزيمة»» (2164)، «تمام المنة»: خ - جويرية. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
رقم طبعة با وزير = (3602)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على «صحيح ابن خزيمة»» (2164)، «تمام المنة»: خ - جويرية. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার জুমুআর দিন জুওয়ারিয়া বিনতুল হারিস রাদ্বিয়াল্লাহু আনহার কাছে গমন করেন, এসময় সিয়াম রেখেছিলেন। তখন তিনি বলেন, “তুমি কি গতকাল সিয়াম রেখেছিলে?” তিনি জবাবে বলেন, “জ্বী, না।” তারপর তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি আগামীকাল সিয়াম রাখবে?” তিনি জবাবে বলেন, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তবে সিয়াম ভেঙ্গে ফেলো।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৪৩; তাহাবী: ২/৭৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৬২; মুসনাদ আহমাদ: ৬/৩২৪; সহীহুল বুখারী: ১৯৮৬; সুনান বাইহাকী: ৪/৩০২; বাগাবী: ১৮০৫; আবূ দাঊদ: ২৪২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ ইবনু খুযাইমাহ: ২১৬৪)

সহীহ ইবনু হিব্বান (3611)