3601 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنِ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَّامُ مِنًى أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»
رقم طبعة با وزير = (3592) [ص:367] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَّامُ مِنًى أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»، لَفْظَةُ إِخْبَارٍ عَنِ اسْتِعْمَالِ هَذَا الْفِعْلِ مُرَادُهَا الزَّجْرُ عَنْ ضِدِّهِ، وَهُوَ صَوْمُ أَيَّامِ مِنًى، فَقَيَّدَ بِالزَّجْرِ عَنْ صَوْمِ هَذِهِ الْأَيَّامِ بِلَفْظِ الْأَمْرِ بِالْأَكْلِ وَالشُّرْبِ فِيهِمَاتحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (4/ 129).تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মিনায় অবস্থানের দিনগুলো পানাহার করার দিন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “মিনায় অবস্থানের দিনগুলো পানাহার করার দিন” এটি একটি কাজ করা সম্পর্কে বর্ণনা প্রদান কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো তার বিপরীত করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা। কাজেই এই দিনগুলোতে সিয়াম রাখার নিষেধাজ্ঞাকে এই দিনগুলিতে পানাহার করার নির্দেশের সাথে সংযুক্ত করেছেন।”







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৪/২১; ইবনু মাজাহ: ১৭১৯; মুসনাদ আহমাদ: ২/৫১৩; তাহাবী: ২/২৪৪; দারাকুতনী: ৪/২৮৩; সহীহ মুসলিম: ১১৪১; আবূ দাঊদ: ২৮১৩; নাসাঈ: ৭/১৭০; সুনান বাইহাকী: ৪/২৯৭; আত তায়ালিসী: ১২৯৯; দারেমী: ২/২৩-২৪; ইবনু মাজাহ: ১৭২০; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৪৭; হাকিম: ১/৪৩৪-৪৩৫; মুয়াত্তা্ ইমাম মালিক: ১/৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১২৯)

সহীহ ইবনু হিব্বান (3601)