3594 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ إِمْلَاءً، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصُومُوا قَبْلَ رَمَضَانَ، صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَتْ دُونَهُ غَيَابَةٌ فَأَكْمِلُوا ثَلَاثِينَ»
رقم طبعة با وزير = (3586)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (3582). تنبيه!! رقم (3582) = (3590) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা রমযান মাসের আগে সিয়াম রাখবে না। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে এবং চাঁদ দেখে সিয়াম রাখা বাদ দিবে। যদি চাঁদ দেখার ক্ষেত্রে মেঘ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে তোমরা (শা‘বান মাসকে) ৩০ দিন পূর্ণ করবে।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১২; হাকিম: ১/৪২৪-৪২৫; মুসনাদ আহমাদ: ১/২২৬; দারেমী: ২/২; নাসাঈ: ৪/১৩৬; সুনান বাইহাকী: ৪/২০৭; বাগাবী: ১৭১৬; তাবারানী: ১১৭৫৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৭; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩০২; ইবনুল জারূদ: ৩৭৫; সহীহ ‍মুসলিম: ১০৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৬)

সহীহ ইবনু হিব্বান (3594)