3584 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ يَسَارٍ، عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَامَ الدَّهْرَ ضُيِّقَتْ عَلَيْهِ جَهَنَّمُ هَكَذَا» وَعَقَدَ تِسْعِينَ، [ص:350] أَخْبَرَنَاهُ الْفَضْلُ بْنُ الْحُبَابِ مَرَّةً أُخْرَى، قَالَ: وَضَمَّ عَلَى تِسْعِينَ
رقم طبعة با وزير = (3576) قَالَ أَبُو حَاتِمٍ: الْقَصْدُ فِي هَذَا الْخَبَرِ صَوْمُ الدَّهْرِ الَّذِي فِيهِ أَيَّامُ التَّشْرِيقِ وَالْعِيدَيْنِ، وَأَوْقَعَ التَّغْلِيظَ عَلَى مَنْ صَامَ الدَّهْرَ مِنْ أَجْلِ صَوْمِهِ الْأَيَّامَ الَّتِي نُهِيَ عَنْ صِيَامِهَا، لَا أَنَّهُ إِذَا صَامَ الدَّهْرَ وَقَوِيَ عَلَيْهِ مِنْ غَيْرِ الْأَيَّامِ الَّتِي نُهِيَ عَنْ صِيَامِهَا يُعَذَّبُ فِي الْقِيَامَةِ، وَأَبُو تَمِيمَةَ الْهُجَيْمِيُّ اسْمُهُ: طَرِيفُ بْنُ مُجَالِدٍ بَصْرِيٌ مَاتَ سَنَةَ خَمْسٍ وَتِسْعِينَتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3202). تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
আবূ মুসা আল আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, তার উপর জাহান্নামকে এভাবে সংকুচিত করে দেওয়া হবে।” এই বলে তিনি হাতের আঙ্গুলসমূহকে ৯০ গিরা দেন।”[1]



আমাদেরকে ফাযল বিন হুবাব আরেকবার এভাবে বর্ণনা করেছেন… তিনি বলেন, “আর এই বলে তিনি ৯০ এর উপর গিরা বাঁধেন।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের দ্বারা উদ্দেশ্য হলো সারা বছর সিয়াম রাখা। এর মাঝে আইয়ামে তাশরীক ও ঈদের সালাতও রয়েছে। কঠোর বার্তা তার ক্ষেত্রে প্রযোজ্য যে, নিষিদ্ধ দিনেও সিয়াম রাখে; এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে, যে সারা বছর সিয়াম রাখে, এবং সে সারা বছর সিয়াম রাখার জন্য সে যথেষ্ট শক্তিশালী, এক্ষেত্রে সে নিষিদ্ধ দিনগুলোতে সিয়াম রাখা ছেড়ে দিয়েছে- এমন নয় যে, এই অবস্থায় তাকে শাস্তি দেওয়া হবে।” হাদীসের রাবী, আবূ তামীমাহ আল জুহানীর নাম তারিফ বিন মুজালিদ। তিনি বসরার অধিবাসী্‌। তিনি ৯৫ হিজরী সনে মারা যান।”



[1] আত তায়ালিসী: ৫১৪; মুসনাদ আহমাদ: ৪/৪১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭৮; বাযযার: ১০৪১; সুনান বাইহাকী: ৪/৩০০; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৫৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৬৬; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩২০২)

সহীহ ইবনু হিব্বান (3584)