3533 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ: بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ، إِذْ حَانَتْ مِنْهُ الْتِفَاتَةٌ، فَأَبْصَرَ رَجُلًا يَحْتَجِمُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»
رقم طبعة با وزير = (3525) [ص:303] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعَ هَذَا الْخَبَرَ أَبُو قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، وَسَمِعَهُ عَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، وَهُمَا طَرِيقَانِ مَحْفُوظَانِ، وَقَدْ جَمَعَ شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بَيْنَ الْإِسْنَادَيْنِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، وَعَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2051). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রমযানের ১৮ তারিখে হাঁটছিলাম। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির দিকে লক্ষ্য করেন, যে রক্ত মোক্ষম করছিল। তখন তিনি বলেন, “যে রক্তমোক্ষম করছে আর যাকে রক্তমোক্ষম করে দিচ্ছে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে গেছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আবূ কিলাবাহ রহিমাহুল্লাহ আবূ আসমা থেকে, তিনি সাওবান থেকে হাদীসটি শ্রবণ করেছেন এবং তিনি হাদীসটি আবুল আশআস থেকে, তিনি আবূ আসমা থেকে, তিনি শাদ্দাদ বিন আওস থেকেও হাদীসটি শ্রবণ করেছেন। আর দুটি সানাদই সহীহ। শাইবান বিন আব্দুর রহমান দুটি সানাদের মাঝেই সন্নিবেশ ঘটিয়েছেন। তিনি ইয়াহইয়া বিন আবূ কাসীর থেকে, তিনি আবূ কিলাবাহ থেকে, তিনি আবূ আসমা থেকে, তিনি সাওবান ও আবুল আশআস থেকে, তারা আবু আসমা থেকে, তিনি শাদ্দাদ থেকে হাদীসটি বর্ণনা করেছেন।”







[1] মুসনাদ আহমাদ: ৪/১২৪; দারেমী: ২/১৪; তাবারানী: ৭১৫১; সুনান বাইহাকী: ৪/২৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৪৯-৫০; আবূ দাঊদ: ২৩৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৫১)

সহীহ ইবনু হিব্বান (3533)