3527 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتُ، قَالَ: «وَمَا ذَاكَ؟ »، قَالَ: وَقَعَتُ عَلَى امْرَأَتِي فِي يَوْمٍ مِنْ شَهْرِ رَمَضَانَ، قَالَ: «أَعْتِقْ رَقَبَةً»، قَالَ: مَا أَجِدُهَا، قَالَ: «صُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ»، قَالَ: لَا أَسْتَطِيعُ، قَالَ: «فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا»، قَالَ: لَا أَجِدُ، قَالَ: فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ، فَقَالَ: «خُذْهُ فَتَصَدَّقْ بِهِ»، [ص:297] فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلَى غَيْرِ أَهْلِي، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا بَيْنَ طُنُبَيِ الْمَدِينَةِ أَحَدٌ أَفْقَرُ مِنِّي، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «خُذْهُ وَاسْتَغْفَرْ رَبِّكَ»
رقم طبعة با وزير = (3518)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
رقم طبعة با وزير = (3518)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমি ধ্বংস হয়ে গেছি। ”তখন তিনি বলেন, “সেটা কী?” সে ব্যক্তি বলেন, “আমি রমযানের দিনে স্ত্রী সহবাস করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি একটি দাস মুক্ত কর।” সে ব্যক্তি জবাবে বলেন, “আমার সেটা করার সামর্থ নেই।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাহলে তুমি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন করো” সে ব্যক্তি জবাব দেন, “আমি তো এটা করতে পারবো না।” তখন তিনি বলেন, “তাহলে তুমি ৬০ জন মিসকীন খাদ্য দান করো।” সে ব্যক্তি জবাবে বলেন, “আমার সেটা করার সামর্থ নেই।” তারপর তাঁর কাছে এক ঝুড়ি খেজুর আনা হয়। তখন তিনি তাকে বলেন, “এগুলো নাও এবং সাদাকাহ করো।” সেই ব্যক্তি জিজ্ঞেস করেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অন্য লোকদের? ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, মদীনার দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় আমার চেয়ে অভাবী কেউ নেই।” রাবী বলেন, “এটা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পেয়ে যায়। তিনি বলেন, “তুমি নিয়ে নাও এবং তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো।”[1]
[1] দারাকুতনী: ২/১৯০; সুনান বাইহাকী: ৪/২২৭; সহীহুল বুখারী: ৬১৬৪; তাহাবী: ২/৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭০)
[1] দারাকুতনী: ২/১৯০; সুনান বাইহাকী: ৪/২২৭; সহীহুল বুখারী: ৬১৬৪; তাহাবী: ২/৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭০)
সহীহ ইবনু হিব্বান (3527)