3492 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا [ص:266] مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرِ بْنِ حَزْمٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِي يُونُسَ، مَوْلَى عَائِشَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، يُدْرِكُنِي الصُّبْحُ وَأَنَا جُنُبٌ، أَفَأَصُومُ يَوْمِي ذَلِكَ؟، فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «رُبَّمَا أَدْرَكَنِيَ الصُّبْحُ وَأَنَا جُنُبٌ، فَأَقُومُ وَأَغْتَسِلُ، وَأُصَلِّي الصُّبْحَ، وَأَصُومُ يَوْمِي ذَلِكَ»، فَقَالَ الرَّجُلُ: إِنَّكَ لَسْتَ مِثْلَنَا، إِنَّكَ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَرْجُو أَنْ أَكُونَ أَخْشَاكُمْ لِلَّهِ، وَأَعْلَمَكُمْ بِمَا أَتَّقِي»
رقم طبعة با وزير = (3483) قَالَ أَبُو حَاتِمٍ: فِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَرْجُو» دَلِيلٌ عَلَى إِبَاحَةِ رَجَاءِ الْإِنْسَانِ فِي الشَّيْءِ الَّذِي لَا يُشَكُّ فِيهِ بِالْقَوْلِ، وَفِيهِ دَلِيلٌ عَلَى إِبَاحَةِ الِاسْتِثْنَاءِ فِي الْإِيمَانِ عَلَى السَّبِيلِ الَّذِي وَصَفْنَاهُ فِي أَوَّلِ الْكِتَابِتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2067): م *. * [م] قال الشيخ: لم يَعزُه المعلِّق على الكتاب (8/ 266 - طبعة المؤسسة) لمسلم، وهو تَقصيرٌ فاحشٌ؛ لأنَّه عزاهُ لجمع دونه - منهم البيهقي -، وهذا نفسه قد عزاه لمسلم. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার জুনুবী অবস্থায় ভোর হয়ে যায়, আমি কি সেদিন সিয়াম রাখতে পারবো? তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমারো কোন কোন সময় জুনুবী অবস্থায় ভোর হয়ে যায়, তারপর আমি উঠে গিয়ে গোসল করি, ফজরের সালাত আদায় করি এবং সেদিন সিয়াম রাখি।” তখন সেই ব্যক্তি বলেন, “নিশ্চয়ই আপনি তো আমাদের মতো না। আল্লাহ আপনার পুর্বাপর সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়েছেন। তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আমি আশা করি যে, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে ভয় করার ব্যাপারে তোমাদের মাঝে সবচেয়ে বেশি অবগত।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “নিশ্চয়ই আমি আশাবাদী” এখানে এই ব্যাপারে দলীল রয়েছে যে, সন্দেহাতীত বিষয়েও আশাব্যঞ্জক শব্দ ব্যবহার করা বৈধ। এখানে আরো দলীল রয়েছে যে, ঈমানের ক্ষেত্রেও ইনশাআল্লাহ শব্দ বলা যায়, যা আমরা এই কিতাবের শুরুতে বর্ণনা করেছি।”







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৯; মুসনাদ আহমাদ: ৬/৬৭; ইমাম শাফেঈ: ১/২৫৮; আবূ দাঊদ: ২৩৮৯; তাহাবী, শারহু মাআনিল আসার: ২/১০৬; সুনান বাইহাকী: ৪/২১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৭)

সহীহ ইবনু হিব্বান (3492)