3482 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ، فَلَا يَرْفُثْ وَلَا يَ جْهَلْ، فَإِنْ جَهِلَ عَلَيْهِ أَحَدٌ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ»
رقم طبعة با وزير = (3473)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2046): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সিয়াম রাখবে, তখন সে যেন পাপাচারে লিপ্ত না হয় এবং অজ্ঞতাপূর্ণ আচরণ না করে। যদি কেউ তার সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করে, তবে সে যেন বলে, “নিশ্চয়ই আমি সিয়াম রেখেছি।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৯২; সহীহ মুসলিম: ১১৫১; নাসাঈ: ৪/১৬২-১৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৯৬; মুসনাদ আহমাদ: ২/২৭৩; সহীহুল বুখারী: ১৯০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৪৬)

সহীহ ইবনু হিব্বান (3482)