3458 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقَدَّمُوا الشَّهْرَ حَتَّى تَرَوَا الْهِلَالَ، أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ، ثُمَّ صُومُوا حَتَّى تَرَوَا الْهِلَالَ أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ»
رقم طبعة با وزير = (3449)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2015). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মাস আগ বাড়িয়ে শুরু করবে না, যতক্ষণ না তোমরা নতুন চাঁদ দেখেছো, অথবা (৩০ সংখ্যা) পূর্ণ করেছো তারপর তোমরা সিয়াম রাখতে থাকবে, যতক্ষণ না তোমরা নতুন চাঁদ দেখেছো, অথবা (৩০ সংখ্যা) পূর্ণ করেছো।”[1]







[1] নাসাঈ: ৪/১৩৫; আবূ দাঊদ: ২৩৩৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১১; বাযযার: ৯৬৯; সুনান বাইহাকী: ৪/২০৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩৩৭; নাসাঈ: ৪/১৩৫-১৩৬; দারাকুতনী: ২/১৬১-১৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৫)

সহীহ ইবনু হিব্বান (3458)