3450 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمْ مِنَ الشَّهْرِ؟ » - يَعْنِي رَمَضَانَ -، قُلْنَا: ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ ثَمَانٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَضَتْ ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ سَبْعٌ، فَاطْلُبُوهَا اللَّيْلَةَ»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا»، ثَلَاثَ مَرَّاتٍ عَشَرَةً عَشَرَةً مَرَّتَيْنِ، وَوَاحِدَةٌ تِسْعَةٌ
رقم طبعة با وزير = (3441)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2008)، ومضى أتم منه بزيادة (4/ 110 / 2539). تنبيه!! رقم (2539) = (2548) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “রমযান মাসের কতদিন বাকী আছে?” আমরা বললাম, “২২ দিন চলে গেছে আর ৮ দিন আছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “না। বরং ২২ দিন গত হয়েছে আর ৭ দিন বাকী আছে। কাজেই তোমরা লাইলাতুল কদর আজ রাতে অন্বেষণ করবে।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই মাস এতো এতো দিনে।”(হাতের আঙ্গুল দিয়ে) দশ, দশ করে দুইবার, আরেকবার নয় দেখান (অর্থাৎ ২৯ দিন)।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/২৫১; ইবনু মাজাহ: ১৬৫৬; সুনান বাইহাকী: ৪/৩১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৮)

সহীহ ইবনু হিব্বান (3450)