345 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الْعُقُوبَةِ، مَا طَمِعَ فِي الْجَنَّةِ أَحَدٌ، وَلَوْ يَعْلَمُ الْكَافِرُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ، مَا قَنَطَ مِنَ الْجَنَّةِ أَحَدٌ». [3: 72]
رقم طبعة با وزير = (346)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1634): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد على شرط مسلم.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যদি মু‘মিন ব্যক্তি জানতো আল্লাহর নিকট কী পরিমান শাস্তি আছে, তবে কোন ব্যক্তিই জান্নাতের আশা করতো না, আর যদি কোন কাফির ব্যক্তি জানতো যে, আল্লাহর কাছে কী পরিমাণ রহমত আছে, তবে তাঁর জান্নাত থেকে কেউ নিরাশ হতো না।”[1]



[1] তিরমিযী: ৩৫৪২; মুসনাদ আহমাদ: ২/৩৩৪; সহীহ আল বুখারী: ৬৪৬৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৮০। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে উত্তম বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৩৪)

সহীহ ইবনু হিব্বান (345)