3441 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
رقم طبعة با وزير = (3432)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2009): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমরা (রমযানের) চাঁদ দেখবে, তখন তোমরা সিয়াম রাখবে। আবার যখন তোমরা (শাওয়ালের) চাঁদ দেখবে, তখন সিয়াম ছেড়ে দিবে। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাস ৩০ দিন) ধরে নিবে।”[1]







[1] সহীহ মুসলিম: ১০৮০; নাসাঈ: ৪/১৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯০৫; সুনান বাইহাকী: ৪/২০৪-২০৫; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৪; আত তায়ালিসী: ১৮১০; ইবন ‍মাজাহ: ১৬৫৪; সহীহুল বুখারী: ১৯০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৯)

সহীহ ইবনু হিব্বান (3441)