3408 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَعَاذَكُمْ بِاللَّهِ فَأَعِيذُوهُ، وَمَنْ سَأَلَكُمْ بِاللَّهِ فَأَعْطُوهُ، وَمَنْ دَعَاكُمْ فَأَجِيبُوهُ، وَمَنْ صَنَعَ إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ، فَإِنْ لَمْ تَجِدُوا مَا تُكَافِئُونَهُ فَادْعُوا اللَّهَ لَهُ حَتَّى تَرَوْا أَنْ قَدْ كَافَأْتُمُوهُ»
رقم طبعة با وزير = (3400) [ص:200] قَالَ أَبُو حَاتِمٍ: قَصَّرَ جَرِيرٌ فِي إِسْنَادِهِ، لِأَنَّهُ لَمْ يَحْفَظْ إِبْرَاهِيمَ التَّيْمِيَّ فِيهِتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تنبيه!! قول الشيخ أنظر ما قبله يقصد رقم (3399) لأن هذا الحديث رقمه (3400) وما قبله هو (3399) وهذا بسبب اختلاف الطبعتين فطبعة باوزير قدمت هذا الحديث على الآتي وأشار الناشر إلى ذلك بقوله: وقع هذان الحديثان في «طبعة المؤسسة» متبادلي المواقع؛ فاقتضى التنبيه والخلاصة انظر إلى الحديث الآتي فهو مراد الشيخ. - مدخل بينات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে আশ্রয় চাইবে, তোমরা তাকে আশ্রয় দিবে, যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে সাহায্য চাইবে, তোমরা তাকে তা প্রদান করবে এবং যে ব্যক্তি তোমাদেরকে দাওয়াত দিবে, তোমরা তার দাওয়াত কবূল করবে এবং যে ব্যক্তি তোমাদের জন্য ভালো কিছু করবে, তোমরা তাকে বিনিময় দিবে। যদি তোমরা বিনিময় দেওয়ার মত কোন কিছু না পাও, তবে তোমরা তার জন্য এই পরিমাণ দুআ করবে যে, তোমরা মনে করবে যে তোমরা তার প্রতিদান দিয়েছো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেছেন, “এই হাদীস বর্ণনায় জারীর রহিমাহুল্লাহ ত্রুটি করেছেন। কেননা তিনি এখানে ইবরাহিম আত তাইমীর নাম সংরক্ষন করেননি।”







[1] আবূ দাঊদ: ৫১০৮; মুসনাদ আহমাদ: ১/২৪৯-২৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৯)

সহীহ ইবনু হিব্বান (3408)