3332 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْبَخِيلِ [ص:124] وَالْمُتَصَدِّقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ أَوْ جَنَّتَانِ مِنْ حَدِيدٍ مِنْ لَدُنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا، فَأَمَّا الْمُنْفِقُ فَكُلَّمَا تَصَدَّقَ وَحَدَّثَ نَفْسَهُ ذَهَبَتْ عَنْ جِلْدِهِ، حَتَّى تَعْفُوَ أَثَرَهُ وَتَجُوزَ بَنَانَهُ، وَالْبَخِيلُ كُلَّمَا أَنْفَقَ شَيْئًا وَحَدَّثَ بِهِ نَفْسَهُ لَزِمَتْهُ وَعَضَّتْ كُلُّ حَلْقَةٍ مِنْهَا مَكَانَهَا، فَهُوَ يُوَسِّعُهَا وَلَا تَتَّسِعُ»
رقم طبعة با وزير = (3322)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3302). تنبيه!! رقم (3302) = (3313) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দানকারী ও কৃপণ ব্যক্তির দৃষ্টান্ত হলো এমন দুই ব্যক্তির ন্যায়, যারা বুক থেকে কন্ঠাস্থি পর্যন্ত লৌহ ঢাল বা জুব্বা পরিহিত। অতঃপর দানশীল ব্যক্তি যখন দান করে এবং মনে মনে ইচ্ছা করে, তখন তার ঢাল শরীরে সম্প্রসারিত হয়, এমনকি পদচিহ্ন মুছে দেয় এবং তা হাতের আঙ্গুল অতিক্রম করে। আর কৃপণ ব্যক্তি যখন দান করতে চায়, তখন প্রতিটি আংটি নিজ নিজ স্থান আঁকড়ে ধরে, সে ব্যক্তি সেটাকে প্রশস্ত করতে চায়, কিন্তু সেটা প্রশস্ত হয় না। সে পুনরায় সেটাকে প্রশস্ত করতে চায়, কিন্তু সেটা প্রশস্ত হয় না।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/২৫৬; হুমাইদী: ১০৬৪; সহীহুল বুখারী: ১৪৪৩; সহীহ মুসলিম: ১০২১; নাসাঈ: ৫/৭০-৭১; সুনান বাইহাকী: ৪/১৮৬; বাগাবী: ১৬৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩০২)

সহীহ ইবনু হিব্বান (3332)