3330 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّكُمْ مَالُهُ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِ وَارِثِهِ»؟، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا مِنَّا أَحَدٌ إِلَّا مَالُهُ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِ وَارِثِهِ، قَالَ: «اعْلَمُوا مَا تَقُولُونَ» قَالُوا: مَا نَعْلَمُ إِلَّا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «مَا مِنْكُمْ رَجُلٌ إِلَّا مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ»، قَالُوا: كَيْفَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنَّمَا مَالُ أَحَدِكُمْ مَا قَدَّمَ، وَمَالُ وَارِثِهِ مَا أَخَّرَ»
رقم طبعة با وزير = (3320)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1486). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
رقم طبعة با وزير = (3320)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1486). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে কার কাছে নিজের সম্পদ অপেক্ষা তার উত্তরাধিকারীর সম্পদ বেশি প্রিয়?” সাহাবীগণ জবাব দিলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের প্রত্যেকের কাছেই তো উত্তরাধিকারীর সম্পদ অপেক্ষা নিজের সম্পদ বেশি প্রিয়! ”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা ভেবে দেখো, কী বলছো?” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো এটাই জানি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের প্রত্যেকের কাছেই নিজের সম্পদ অপেক্ষা তার উত্তরাধিকারীর সম্পদ বেশি প্রিয়! ”সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেটা কিভাবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের নিজের সম্পদ সেটাই, যা সে আগে পাঠিয়েছে আর উত্তরাধিকারীদের সম্পদ সেটাই, যা সে রেখে যায়।”[1]
[1] মুসনাদ আবূ ইয়ালা: ৫১৬৩; বাগাবী: ৪০৫৭; সহীহুল বুখারী: ৬৪৪২; মুসনাদ আহমাদ: ১/৩৮২; নাসাঈ: ৬/২৩৭-২৩৮; সুনান বাইহাকী: ৩/৩৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪৮৬)

সহীহ ইবনু হিব্বান (3330)