333 - أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ الْعَطَّارُ بِالْبَصْرَةِ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا يَزِيدُ الرِّشْكُ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَعُلِمَ [ص:44] أَهْلُ الْجَنَّةِ مِنْ أَهْلِ النَّارِ؟، قَالَ: «نَعَمْ»، قِيلَ: فَمَا يَعْمَلُ الْعَامِلُونَ؟، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ». [3: 30]
رقم طبعة با وزير = (334)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» تحت (7027): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، يزيد الرشك: هو يزيد بن أبي يزيد الضبعي.
৩৩৪. ‘ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হলো: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জাহান্নামবাসী থেকে জান্নাতবাসীদের কি আলাদা করা আছে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হ্যাঁ।” তাঁকে আবার বলা হলো: “তাহলে আমলকারীরা কিজন্য আমল করবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “প্রত্যেককের জন্যই সে কাজ সহজ করে দেওয়া হবে, যেজন্য তাকে সৃষ্টি করা হয়েছে।”[1]



[1] সহীহ মুসলিম: ২৬৪৯; আবু দাউদ: ৪৭০৯; তাবারানী আল কাবীর: ১৮/২৬৭; মুসনাদ আহমাদ: ৪/৪৩১; সহীহ আল বুখারী: ৬৫৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ আল বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৭০২৭)

সহীহ ইবনু হিব্বান (333)