3327 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، [ص:121] عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْرَأُ: «» {أَلْهَاكُمُ التَّكَاثُرُ} [التكاثر: 1] «»، قَالَ: «» يَقُولُ ابْنُ آدَمَ: مَالِي مَالِي، وَهَلْ لَكَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ، أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ، أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ «»
رقم طبعة با وزير = (3317)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (699). تنبيه!! رقم (699) = (701) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
মুতার্রিফ বিন আব্দুল্লাহ বিন শিখখীর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি তাঁর বাবা থেকে বর্ণনা করেন, তাঁর বাবা বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলাম, এসময় তিনি তেলাওয়াত করছিলেন: “প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে।” (সূরা আত তাকাসুর:১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আদম সন্তান বলে “আমার সম্পদ, আমার সম্পদ।” বস্তুত তোমার সম্পদ তো সেটাই যা তুমি খেয়ে নিঃশেষ করে ফেলেছো, যা তুমি পরিধান করে পুরাতন করে ফেলেছো এবং যা তুমি সাদাকা করে (পরকালের জন্য) অগ্রে পাঠিয়ে দিয়েছো।”[1]







[1] সহীহ মুসলিম: ২৯৫৮; মুসনাদ আহমাদ: ৪/২৪; সুনান আত তিরমিযী: ২৩৪২; আন নাসাঈ: ৬/২৩৮; সুনান আল বাইহাকী: ৪/৬১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৫৫; মুসনাদুশ শিহাব: ১২১৭; আত তায়ালিসী: ১১৪৮; হাকিম, আল মুসতাদরাক: ২/৫৩৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাক্বর: ১১৩।)

সহীহ ইবনু হিব্বান (3327)