3324 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطْعِمُوا الْجَائِعَ، وَعُودُوا الْمَرِيضَ، وَفُكُّوا الْعَانِيَ»، قَالَ سُفْيَانُ: الْعَانِي الْأَسِيرُ
رقم طبعة با وزير = (3314)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج مشكلة الفقر» (112): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আবূ মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে এবং বন্দি মুক্ত করবে।”[1] সুফিয়ান রহিমাহুল্লাহ বলেছেন, “العاني এর অর্থ বন্দি।”







[1] সুনান বাইহাকী: ৯/২২৬; সহীহুল বুখারী: ৫৩৭৩; আবূ দাঊদ: ৩১০৫; বাগাবী: ১৪০৭; মুসনাদ আহমাদ: ৪/৩৯৪; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৬/৪১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু মুশকিলাতুল ফাকর: ১১২)

সহীহ ইবনু হিব্বান (3324)