3315 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُدْرِكٍ السَّدُوسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: [ص:109] حَدَّثَتْنِي عَائِشَةُ، أَنَّ نِسَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اجْتَمَعْنَ عِنْدَهُ لَمْ تُغَادِرْ مِنْهُنَّ وَاحِدَةٌ، قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيَّتُنَا أَسْرَعُ بِكَ لُحُوقًا؟ فَقَالَ: «أَطْوَلُكُنَّ يَدًا»، قَالَ: فَأَخَذْنَ قَصَبَةً يَتَذَارَعْنَهَا، فَمَاتَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ، وَكَانَتْ كَثِيرَةَ الصَّدَقَةِ، فَظَنَنَّا أَنَّهُ قَالَ أَطْوَلُكُنَّ يَدًا بِالصَّدَقَةِ
رقم طبعة با وزير = (3304)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: خ، لكنَّ ذِكْرَ سودَة وَهْمٌ، والمَحفوُظ: «زينب»؛ كما في الذي قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব স্ত্রী তাঁর কাছে একত্রিত হন, তাদের একজনও সেখানে অনুপস্থিত ছিলেন না।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বললাম, “আমাদের মাঝে কে আপনার সাথে সবচেয়ে দ্রুত আপনার সাথে যুক্ত হবে?” তখন তিনি জবাবে বলেন, “তোমাদের মাঝে যে সবচেয়ে দীর্ঘ হাতের অধিকারী।” রাবী বলেন, “অতঃপর তারা একটি বাঁশের খন্ড নেন এবং তাদের হাত মাপতে শুরু করেন। তারপর সাওদা বিনতু যামআহ রাদ্বিয়াল্লাহু আনহা * মারা যান। তিনি প্রচুর পরিমাণে দান করতেন। অতঃপর বুঝতে পারলাম যে, তিনি দীর্ঘ হাত দ্বারা দান করা বুঝিয়েছেন।”[1]







[1] নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বািইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। * তবে তিনি বলেন সাওদা রাদ্বিয়াল্লাহু আনহার কথা ভুল। সঠিক হলো যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহা। (ফিকহুস সীরাহ:৬৩)

সহীহ ইবনু হিব্বান (3315)