3312 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، [ص:106] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَعْظَمُ؟ قَالَ: «أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ تَخْشَى الْفَقْرَ وَتَأْمَلُ الْغِنَى، وَلَا تُمْهِلْ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ، قُلْتَ: لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا، أَلَا وَقَدْ كَانَ لِفُلَانٍ»
رقم طبعة با وزير = (3301)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2551): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
رقم طبعة با وزير = (3301)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2551): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন সাদাকাহ মহোত্তম?” জবাবে তিনি বলেন, “এমন অবস্থায় দান করা যে, তুমি সুস্থ, ব্যয়কুন্ঠ, দারিদ্রের ভয় করো এবং স্বাবলম্বী হওয়ার আশা করো। প্রাণ ওষ্ঠাগত হওয়া পর্যন্ত তুমি সাদাকাহ করতে বিলম্ব করবে না। আর তখন তুমি বলবে, “ওমুককে এটা দিলাম, ওমুককে ওটা দিলাম।” জেনে রাখো, সেটা ইতোমধ্যে ওমুকের হয়েই গেছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৫; সহীহ মুসলিম: ১০৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৫৪; সুনান বাইহাকী: ৪/১৮৯; সহীহুল বুখারী: ১৪১৯; ইবনু মাজাহ: ২৭০৬; বাগাবী: ১৬৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ:২৫৫১)

সহীহ ইবনু হিব্বান (3312)