3310 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا حَرْمَلَةُ بْنُ عِمْرَانَ، أَنَّهُ سَمِعَ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «كُلُّ امْرِئٍ فِي ظِلِّ صَدَقَتِهِ حَتَّى يُقْضَى بَيْنَ النَّاسِ»، أَوْ قَالَ: «حَتَّى يُحْكَمَ بَيْنَ النَّاسِ» قَالَ يَزِيدُ: فَكَانَ أَبُو الْخَيْرِ لَا يُخْطِئُهُ يَوْمٌ لَا يَتَصَدَّقُ فِيهِ بِشَيْءٍ وَلَوْ كَعْكَةً وَلَوْ بَصَلَةً
رقم طبعة با وزير = (3299)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 25). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (3299)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 25). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “প্রতিটি ব্যক্তি কিয়ামতের দিন মানুষের মাঝে ফায়সালা না হওয়া পর্যন্ত তার সাদাকার ছায়ার নিচে থাকবে। অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন,) যতক্ষন না মানুষের মাঝে বিচার করা হবে।”[1] ইয়াযিদ রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর আবুল খাইর একদিনও সাদাকাহ করা বাদ দিতেন না। যদিও সেটা একটা পেঁয়াজ অথবা একটি রুটি হয়।”
[1] আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/১৮১; ইবনুল মুবারাক, আয যুহদ: ৬৪৫; মুসনাদ আহমাদ: ৪/১৪৭-১৪৮; আবূ ইয়ালা: ১৭৬৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৩১; হাকিম: ১/৪১৬; তাবারানী আল কাবীর: ১৭/৭৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব:২/২৫)

সহীহ ইবনু হিব্বান (3310)