331 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا سَأَلَتْهُ عَنْ قَوْلِهِ: {يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَوَاتُ، وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ} فَأَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَئِذٍ؟، فقَالَ: «عَلَى [ص:41] الصِّرَاطِ»، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ابْنُ جُدْعَانَ كَانَ فِي الْجَاهِلِيَّةِ يَصِلُ الرَّحِمَ، وَيُطْعِمُ الْمِسْكِينَ، فَهَلْ ذَاكَ نَافِعُهُ؟، قَالَ: «لَا يَنْفَعُهُ لَمْ يَقُلْ يَوْمًا: رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ». [3: 73]
رقم طبعة با وزير = (332)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، داود بن أبي هند روى له مسلم، وعلّق له البخاري، وباقي السند ثقات على شرطهما.

৩৩২. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেন- আয়াতটি হলো: “যেদিন এ জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে এবং আসমানসমূহও অনুরুপ হবে। আর মানুষ মহাপ্রতাপশালী, এক আল্লাহর সামনে উপস্থিত হবে।” (সূরা লুকমান: ৪৮।) ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেন, “সেদিন মানুষ কোথায় থাকবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সিরাতে থাকবে।” ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম: “ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইবনু জুদ‘আন জাহেলী যুগে আত্নীয়তার সম্পর্ক বজায় রাখতো, মিসকীনকে খাদ্য দান করতো- এসব কি তার কোন উপকারে আসবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “না, এসব তার কোন উপকারে আসবে না। সে কোন দিন বলে নি, “হে আল্লাহ, বিচার দিনে তুমি আমার পাপসমূহ ক্ষমা করে দিও।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৩৫; সহীহ মুসলিম: ২৭৯১; ইবনু মাজাহ: ৪২৭৯; তিরমিযী: ৩১২১; দারেমী: ২/৩২৮; হাকিম: ২/৩৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৪৯)

সহীহ ইবনু হিব্বান (331)