3299 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ فَارِسٍ الدَّلَّالُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِإِخْرَاجِ زَكَاةِ الْفِطْرِ أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ، وَأَنَّ عَبْدَ اللَّهِ كَانَ يُؤَدِّيهَا قَبْلَ ذَلِكَ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ»
رقم طبعة با وزير = (3288) [ص:94] قَالَ أَبُو حَاتِمٍ: كَانَ ابْنُ عُمَرَ يُعَجِّلُ الزَّكَاةَ قَبْلَ الْفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ، وَيَسْتَقْبِلُ رَمَضَانَ بِصِيَامِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1428): ق دون فعل ابن عمر، وله (خ) معناه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতুল ফিতর লোকদের (ঈদগাহের উদ্দেশ্যে) বের হওয়ার আগেই আদায় করার নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু, এর একদিন বা দুইদিন আগে আদায় করতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু সাদাকাতুল ফিতর ঈদুল ফিতরের এক বা দুইদিন আগে দিতেন এবং রমযানের সিয়ামের এক বা দুইদিন আগে থেকে সিয়াম রাখা শুরু করতেন।”







[1] সহীহ মুসলিম: ৯৮৬; মুসনাদ আহমাদ: ২/১৫৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪২১; দারাকুতনী: ২/১৫২; দারেমী: ১/৩৯২; সহীহুল বুখারী: ১৫০৯; সহীহ মুসলিম: ৯৮৬; আবূ দাঊদ: ১৬১০; নাসাঈ: ৫/৫৪; তিরমিযী: ৬৭৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪২৮)

সহীহ ইবনু হিব্বান (3299)