3288 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، بِبَغْدَادَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، عَنِ الدَّرَاوَرْدِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، وَعَبْدِ اللَّهِ، أَخِيهِ كِلَاهُمَا عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ لِلْمَسْجِدِ مِنْ كُلِّ حَائِطٍ بِقَنَا»
رقم طبعة با وزير = (3277) قَالَ أَبُو حَاتِمٍ: عَبْدُ اللَّهِ هَذَا: هُوَ عَبْدُ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ مِنْ عُبَّادِ أَهْلِ الْمَدِينَةِ، قَدْ غَلَبَ عَلَيْهِ التَّقَشُّفُ وَالْعِبَادَةُ حَتَّى كَانَ يَقْلِبُ الْأَخْبَارَ وَلَا يَعْلَمُ، فَلَمَّا كَثُرَ ذَلِكَ مِنْهُ فِي أَخْبَارِهِ بَطَلَ الِاحْتِجَاجُ بِآثَارِهِ، وَاعْتِمَادُنَا فِي هَذَا الْخَبَرِ عَلَى أَخِيهِ عُبَيْدِ اللَّهِ دُونَهُتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1465). تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات ورجاله رجال الصحيح
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বাগান থেকে এক থোকা করে খেজুর মাসজিদে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আব্দুল্লাহ হলেন আব্দুল্লাহ বিন উমার বিন হাফস বিন আসিম বিন উমার বিন খাত্তাব, তিনি মদীনাবাসী একজন আবিদ। দুনিয়ার ব্যাপারে বিরাগভাজন ও ইবাদতের অবস্থা প্রাবল্যতা লাভ করার কারণে তিনি অজান্তেই হাদীস উলট-পালট করে বর্ণনা করতেন। যখন হাদীস বর্ণনায় এরকম বেশি বেশি হতে থাকে, তখন তার হাদীসের মাধ্যমে দলীল গ্রহণ বাতিল হয়ে যায়। আর আমরা এই হাদীসে তার ভাইয়ের উপর নির্ভর করেছি; অন্য কারো উপর নয়।”







[1] হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/৭৭; আবূ ইয়ালা: ২০৩৮; মুসনাদ আহমাদ: ৩/৩৫৯-৩৬০; আবূ দাঊদ: ১৬৬২; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৯৬; তাহাবী: ৪/৩০; সুনান বাইহাকী: ৫/৩১১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৫)

সহীহ ইবনু হিব্বান (3288)