3234 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدِ بن مُسلِمٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيًا مَالًا لَأُحِبَّ أَنَّ لَهُ مِثْلَهُ، وَلَا يَمْلَأُ نَفْسَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»
رقم طبعة با وزير = (3223)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
জাবির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের একটি উপত্যকা ভর্তি সম্পদ থাকতো, তবুও সে অনুরুপ আরেক উপত্যকা ভর্তি সম্পদ চাইতো। আদম সন্তানের মন মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]







[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)

সহীহ ইবনু হিব্বান (3234)