3232 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيَيْنِ مِنْ نَخْلٍ لَابْتَغَى إِلَيْهِ ثَالِثًا، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»
رقم طبعة با وزير = (3221)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (18/ 14)، «الروض» -أيضا-. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
জাবির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের খেজুর গাছের দুটি উপত্যকা থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা অন্বেষন করতো। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]







[1] মুসনাদ আবী ইয়ালা: ২৫৭৩; সহীহ মুসলিম: ১০৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৭০; সহীহুল বুখারী: ৬৪৩৬; তাবারানী: ১১৪২৩; সুনান বাইহাকী: ৩/৩৬৮; বাগাবী: ৪০৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ১৮/১৪)

সহীহ ইবনু হিব্বান (3232)