3221 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مَسْلَمَةَ سَعِيدِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي نَضْرَةَ، [ص:16] عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الدُّنْيَا خَضِرَةٌ حُلْوَةٌ، وَإِنَّ اللَّهَ سَيُخْلُفُكُمْ فِيهَا لِيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ، فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ، فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتِ النِّسَاءَ»
رقم طبعة با وزير = (3211)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (486 و 911): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই দুনিয়া সবুজ-শ্যামল, সুমিষ্ট। আর নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে তাতে স্থলাভিষিক্ত করবেন এটা দেখার জন্য যে, তোমরা কেমন আমল করো। অতএব তোমরা দুনিয়ার (প্রলোভনের) ব্যাপারে সতর্ক থাকবে এবং নারীদের (প্রলোভনের) ব্যাপারে সতর্ক থাকবে । কেননা বানী ইসরাঈলের প্রথম ফিতনার সূত্রপাত হয়েছিল, নারীকে কেন্দ্র করে।”[1]







[1] নাসাঈর বরাতে তুহফাতুল আহওয়াযী: ৩/৪৬৩; সহীহ মুসলিম: ২৭৪২; মুসনাদুশ শিহাব: ১১৪২; মুসনাদ আহমাদ: ৩/২২; তিরমিযী: ২১৯১; ইবনু মাজাহ: ৪০০০; আবূ ইয়ালা: ১১০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৪৮৯)

সহীহ ইবনু হিব্বান (3221)