3204 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْكَعْبَةَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، وَبِلَالُ بْنُ رَبَاحٍ مَعَهُ، فَأَغْلَقَهَا عَلَيْهِ وَمَكَثَ فِيهَا، قَالَ ابْنُ عُمَرَ: فَسَأَلْتُ بِلَالًا، حِينَ خَرَجَ، أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قَالَ: «جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ، وَعَمُودَيْنِ عَنْ يَمِينِهِ، وَثَلَاثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ»، وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ
رقم طبعة با وزير = (3194)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1764). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘরে প্রবেশ করেন। এসময় তাঁর সাথে ছিলেন উসামা বিন যাইদ, বিলাল ও তালহা বিন উবাইদুল্লাহ। তারপর তারা দরজা বন্ধ করে দীর্ঘ সময় অবস্থান করেন। আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “তারপর বের হলে আমি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে বললাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘরের কোথায় সালাত আদায় করেছেন?” জবাবে তিনি বলেন, “তিনি একটি খুঁটিকে বামে এবং দুই খুঁটি ডানে এবং পেছনে তিনটি খুঁটি রাখেন। সেসময় কা‘বা ছয়টি খুঁটির ‍উপর স্থাপিত ছিল।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৩৯৮; সহীহুল বুখারী: ৫০৫; আবূ দাঊদ: ২০২৩; নাসাঈ: ২/৬৩; তাহাবী: ১/৩৮৯; সুনান বাইহাকী: ২/৩২৬; বাগাবী: ৪৪৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬৪)

সহীহ ইবনু হিব্বান (3204)