3200 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ الْحَنَفِيِّ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْبَيْتِ، وَسَيَأْتِي مَنْ يَنْهَى عَنْ ذَلِكَ وَابْنُ عَبَّاسٍ جَالِسٌ إِلَى جَنْبِهِ»
رقم طبعة با وزير = (3190)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 321). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
সিমাক বিন হানাফী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভেতরে সালাত আদায় করেছেন। অচিরেই এমন লোকের আবির্ভাব হবে, যে এরকম করতে বারণ করবে।” রাবী বলেন, “এই সময় আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু তার পাশে বসে ছিলেন।”[1]







[1] মুসনাদু আলী বিন জা‘দ: ১৫৫৬; আত তায়ালিসী: ১৮৬৭; মুসনাদ আহমাদ: ২/৪৫; তাহাবী: ১/৩৯১; সুনান বাইহাকী: ২/৩২৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯০৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৩২১)

সহীহ ইবনু হিব্বান (3200)