32 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ مِنْ أَعْظَمِ الْفِرْيَةِ ثَلَاثًا، أَنْ يَفْرِيَ الرَّجُلُ عَلَى نَفْسِهِ، يَقُولُ: رَأَيْتُ، وَلَمْ يَرَ شَيْئًا فِي الْمَنَامِ، أَوْ يَتَقَوَّلَ الرَّجُلُ عَلَى وَالِدَيْهِ، فَيُدْعَى إِلَى غَيْرِ أَبِيهِ، أَوْ يَقُولَ: سَمِعَ مِنِّي، وَلَمْ يَسْمَعْ مِنِّي». [109: 2]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3063): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله رجال الصحيح، إلا أن في معاوية بن صالح - وهو ابن حدير الحضرمي - كلاماً يحطه عن رتبة الصحيح، وقد جاء الحديث عن غيره.
৩২. ওয়াসিলাহ ইবনুল আসকা’ (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, নিঃসন্দেহে বড় মিথ্যা তিনটি। তা হলো কোন ব্যক্তি কর্তৃক তার নিজের উপর মিথ্যারোপ করা, যেমন সে এভাবে বলে: আমি স্বপ্নে এরূপ দেখেছি, অথচ সে কিছুই দেখেনি; অথবা, তার পিতা-মাতার উপর মিথ্যারোপ করা, ফলে তাকে তার আপন পিতা ব্যতীত অন্য কোন লোকের প্রতি সম্বন্ধ করে ডাকা হয়; অথবা, সে বলে: সে আমার পক্ষ থেকে হাদীস শুনেছে, অথচ সে আমার পক্ষ থেকে কিছুই শোনেনি।[1]
সহীহ ইবনু হিব্বান (32)