3197 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: أَخْبَرَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ، وَيَقُولُ: «أَيُّهُمَا أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ؟ » فَإِذَا أُشِيرَ إِلَى أَحَدِهِمَا، قَدَّمَهُ فِي اللَّحْدِ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلَاءِ يَوْمَ الْقِيَامَةِ» وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ، [ص:472] وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ، وَلَمْ يُغَسَّلُوا
رقم طبعة با وزير = (3187)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السنة» (270) «أحكام الجنائز» (184 - 185): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের দুইজনকে এক কাপড়ে কাফন করেন। তিনি বলেন, “তাদের মাঝে কে বেশি কুরআন গ্রহণকারী?” অতঃপর যখন একজনের দিকে ইঙ্গিত করা হতো, তখন তিনি তাকে বগলী কবরে সামনে রাখতেন। তিনি বলেন, “আমি এঁদের ব্যাপারে কিয়ামতের দিন সাক্ষ্য দিবো।” তিনি তাদেরকে রক্তসহ দাফন করার নির্দেশ দেন। তিনি তাদের জানাযার সালাত আদায় করেননি এবং তাদের গোসলও দেননি।”[1]







[1] আবূ দাউদ: ৩১৩৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৫৩-২৫৪; সহীহুল বুখারী: ১৩৪৩; তিরমিযী: ১০৩৬; নাসাঈ: ৪/৬২; ইবনু মাজাহ: ১৫১৪; ইবনুল জারুদ: ৫৫২; তাহাবী: ১/৫০১; সুনান বাইহাকী: ৪/৩৪; বাগাবী: ১৫০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আহকামুল জানাইয: ১৮৪)

সহীহ ইবনু হিব্বান (3197)