3181 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: لَمَّا كَانَ مَرَضُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ذَكَرَ بَعْضُ نِسَائِهِ كَنِيسَةً رَأَيَاهَا بِأَرْضِ الْحَبَشَةِ، وَكَانَتْ أُمُّ سَلَمَةَ، وَأُمُّ حَبِيبَةَ قَدْ أَتَتَا أَرْضَ الْحَبَشَةِ، فَذَكَرْنَ كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ، وَذَكَرْنَ مِنْ حُسْنِهَا وَتَصَاوِيرَ فِيهَا، فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ، فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا مَاتَ مِنْهُمُ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، ثُمَّ صَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، وَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ تَعَالَى»
رقم طبعة با وزير = (3171)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تحذير الساجد»، «أحكام الجنائز» (278): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
رقم طبعة با وزير = (3171)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تحذير الساجد»، «أحكام الجنائز» (278): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে যান, তখন তাঁর কোন এক স্ত্রী বলেন যে, তিনি ইথিওপিয়াতে একটি গির্জা দেখেছেন। উম্মু সালামাহ ও উম্মু হাবীবাহ ইথিওপিয়াতে গিয়েছিলেন। তারা বলেন যে, তারা ইথিওপিয়ার ভুমিতে একটি গির্জা দেখেছেন, যার নাম মারিয়াহ। তারা সেটার সৌন্দর্য ও তার মধ্যস্থিত মূর্তির কথা উল্লেখ করেন। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করেন এবং বলেন, “ঐ লোকগুলোর মাঝে কোন ভালো লোক মারা গেলে তারা তার কবরের উপর মাসজিদ নির্মাণ করতো। তারপর তারা সেখানে তাদের ছবি-মূর্তি তৈরি করতো। আল্লাহর নিকট এরাই হলো সৃষ্টির মাঝে নিকৃষ্ট লোক।”[1]
[1] সহীহুল বুখারী: ১৩৪১; বাগাবী: ৫০৯; আবূ আওয়ানা: ১/৪০০; সহীহ মুসলিম: ৫২৮; মুসনাদ আহমাদ: ৬/১২১; সুনান বাইহাকী: ৪/৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫৮৮; নাসাঈ: ৫৩১; দারেমী: ১/৩২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭৮)

সহীহ ইবনু হিব্বান (3181)