318 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي غَيْلَانَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ أَبَا الْعَبَّاسِ وَهُوَ السَّائِبُ بْنُ فَرُّوخٍ الشَّاعِرُ الْمَكِّيُّ، يَقُولُ: [ص:22] سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْتَأْذِنُهُ فِي الْجِهَادِ، فقَالَ: «أَحَيٌّ وَالِدَاكَ»؟، قَالَ: نَعَمْ، قَالَ: «فَفِيهِمَا فَجَاهِدْ». [1: 2]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1199): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، علي بن الجعد أخرج له البخاري، ومن فوقه ثقات على شرطهما، وحبيب صرح بالتحديث، فانتفت شبهة تدليسه.
৩১৮. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে জিহাদের অনুমতি নেওয়ার জন্য আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন: “তোমার বাবা-মা কি বেঁচে আছেন?” তিনি বলেন: “জ্বী, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তাদেরই ভালভাবে খেদমত করো।”[1]



[1] বাইহাকী, শারহুস সুন্নাহ: ২৬৩৮; আত তায়ালিসী: ২২৫৪; মুসনাদ আহমাদ: ২/১৮৮; সহীহ আল বুখারী: ৩০০৪; সুনানু বাইহাকী: ৯/২৫; সহীহ মুসলিম: ২৫৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৬৩৮; নাসাঈ: ৬/১০; তিরমিযী: ১৬৭১; হুমাইদী: ৫৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৯৯।)

সহীহ ইবনু হিব্বান (318)