3169 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ، فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ، ثُمَّ قَالَ: «اسْتَأْذَنْتُ رَبِّي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأَذِنَ لِي، فَاسْتَأْذَنَتْهُ أَنْ أَسْتَغْفِرَ لَهَا، فَلَمْ يَأْذَنْ لِي، فَزُورُوَا الْقُبُورَ فَإِنَّهَا [ص:441] تُذَكِّرُكُمُ الْمَوْتَ»
رقم طبعة با وزير = (3159)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (ص 238): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মার কবর যিয়ারত করেন। তিনি নিজে কাঁদেন এবং তাঁর আশপাশের লোকদেরকেও কাঁদান। তারপর তিনি বলেন, “আমি আমার প্রভুর কাছে আমার মার কবর যিয়ারত করার অনুমতি চাইলে, তিনি আমাকে অনুমতি দেন। অতঃপর আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলে, তিনি আমাকে সেই অনুমতি দেননি। কাজেই তোমরা কবর যিয়ারত করবে। কেননা এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে।”[1]







[1] হাকিম: ১/৩৭৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৪৩; মুসনাদ আহমাদ: ২/৪৪১; সহীহ মুসলিম: ৯৭৬; নাসাঈ: ৪/৯০; আবূ দাঊদ: ৩২৩৪; ইবনু মাজাহ: ১৫৭২; সুনান বাইহাকী: ৪/৭৬; বাগাবী: ১৫৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৩৮)

সহীহ ইবনু হিব্বান (3169)